ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ওপর হামলা নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মী ও গাড়িবহরে হামলার ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নীরবতা নিয়ে তৈরি হয় নানা আলোচনা। অবশেষে সেই নীরবতার কারণ জানিয়েছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন জানান, পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ থাকায় গত ২৮ জুলাই থেকে তিনি নিয়মিত অনলাইনে থাকতে পারছেন না। এই মুহূর্তে পরিবারের সদস্যের সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি লেখেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং এনসিপির ওপর চলমান হামলার ঘটনায় তার দলের পাশে থাকা উচিত ছিল, কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। এ সময় সবার কাছে পরিবারের জন্য দোয়া ও সহমর্মিতা কামনা করেন তিনি।

সামান্তা শারমিন আরও বলেন, আল্লাহ সবকিছু ঠিক করে দিলে তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবেন। তখন চলমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ও করণীয় নির্ধারণ করবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না।’ এছাড়া তিনি দাবি করেন, যেকোনো পরিস্থিতিতেই তিনি তার সহযোদ্ধাদের পাশে আছেন।

উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এসব হামলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত। তবে এ অভিযোগ নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলা নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬