ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

৪০ দিন নিয়মিত নামাজ আদায়কারী শিশুদের পুরস্কার হিসেবে ছাগল দিল মসজিদ কমিটি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন। ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে ছাগল।

মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় আয়োজিত এই ধর্মীয় প্রতিযোগিতায় অংশ নেয় বহু শিশু। শুক্রবার জুমার নামাজ শেষে যেসব শিশু নিয়মিতভাবে ৪০ দিন নামাজ আদায় করেছে, তাদের হাতে ছাগল তুলে দেন আয়োজকরা। এছাড়াও, অংশগ্রহণকারী অন্যান্য শিশুদেরকেও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।

স্থানীয় মুসল্লি ও আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে ইসলামি মূল্যবোধ ও নামাজের প্রতি আগ্রহ বাড়াবে, পাশাপাশি সমাজের নেতিবাচক প্রভাব থেকে তাদের দূরে রাখবে।

অনুষ্ঠানে মসজিদ কমিটির ক্যাশিয়ার মো. রফিকুল ইসলাম ঘোষণা দেন, সূর্য্যদিয়া গ্রামের যেসব শিশু নিয়মিত নামাজ পড়বে এবং বিদ্যালয়ে ১ থেকে ১০-এর মধ্যে রোল ধরে রাখতে পারবে, তাদেরকে প্রতি জানুয়ারি মাসে পুরস্কৃত করা হবে।

গ্রামের শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে অবদান রেখে চলেছে স্থানীয় তরুণ সংগঠন “সূর্য্যদিয়া সূর্য্যতরুণ ফাউন্ডেশন”, যারা শিশুদের ধর্মীয় ও সামাজিক বিকাশে কাজ করছে নিরলসভাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির

৪০ দিন নিয়মিত নামাজ আদায়কারী শিশুদের পুরস্কার হিসেবে ছাগল দিল মসজিদ কমিটি

আপডেট সময় ০৯:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫