ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৪৮৫ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের ভোজের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।’

এদিকে স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন, ‘আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

আপডেট সময় ০২:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫