ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

ককটেল আতঙ্কে এনসিপি কার্যালয়ের সামনে কড়া পুলিশি নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত থেকে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পুলিশের একটি টিম রূপায়ন টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছে, যার ১৫তম তলায় এনসিপির কার্যালয় অবস্থিত। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ সদস্যরা ভবনের আশপাশে কোনো মোটরসাইকেল বা যানবাহন দাঁড়াতে দিচ্ছেন না। জানা গেছে, ২২ জুলাই থেকে ভবনটির সামনে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা রয়েছে।

দায়িত্বরত এক পুলিশ সদস্য গণমাধ্যমকে জানান, এর আগেও এনসিপি কার্যালয়ের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা যেন পুনরায় হামলা চালাতে না পারে, সে জন্যই এই কড়াকড়ি। পুলিশ সদস্যরা শিফট ভিত্তিতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, শাহবাগ থানার টহল টিমকেও নিয়মিত টহলে দেখা যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ককটেল আতঙ্কে এনসিপি কার্যালয়ের সামনে কড়া পুলিশি নিরাপত্তা

আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫