ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু ‘সময় ফুরিয়ে আসছে’, সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

“৭০ অনুচ্ছেদের শৃঙ্খল ভাঙতে হবে, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা চলবে না”—জোনায়েদ সাকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে থাকবে—এ ধরনের শাসনব্যবস্থা বাংলাদেশে আর চলতে পারে না। রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য আনার জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের শৃঙ্খল ভেঙে দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেইট নোয়াখালী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, দেশে সংসদ এখন ‘হাততালি দেয়া এমপিদের সংসদ’ হয়ে গেছে। সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ চালু করে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা শুধু প্রধানমন্ত্রীর হাতে না রেখে সরকার ও বিরোধী দল মিলে তা নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, নাগরিকের ধর্ম, গোত্র, অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র নাগরিকের অধিকার কেড়ে নেয়ার নয়, বরং রক্ষা করার জন্য। অথচ বাস্তবে দেখা যায়, চাকরি নেই, নিয়োগপত্র নেই, শ্রমের ন্যায্য অধিকার নেই—এমন সমাজে মানুষ ফুটপাতে দোকান দিয়ে জীবন চালায়। কিন্তু সেই দোকান কোথায় হবে, কে বসবে—তা পর্যন্ত নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন দল। সেখান থেকেও আদায় করা হয় চাঁদা।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পুলিশকে জনগণের বিপক্ষে ক্ষোভের বাহিনীতে পরিণত করা হয়েছে। তারা জনগণের সন্তানদের পাখির মতো গুলি করে মেরেছে। আমরা এটা আর হতে দেব না।

দলটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, মহানগর আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য তমিজ উদ্দিন সরকার, জাহাঙ্গীর সারোয়ার এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

“৭০ অনুচ্ছেদের শৃঙ্খল ভাঙতে হবে, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা চলবে না”—জোনায়েদ সাকি

আপডেট সময় ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫