ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প রিজওয়ানা এতটাই দুর্নীতিগ্রস্ত মহিলা, শেখ হাসিনাও তার ধারেকাছে আসবেন না: সিনিয়র আইনজীবী

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। নিহত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

নিখোঁজ জেলের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে নদীর তুফানে ট্রলার থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে মানুষবিহীন ট্রলার ভাসতে দেখে ইমরানের খোঁজ শুরু হয়। শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে (ইমরান) চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। ওর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। টানা দুই দিন অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫