ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা দেশে ফিরলেন মির্জা আব্বাস সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। যেসব জায়গায় নির্বাচন নিয়ে ঝামেলা হতে পারে সেসব জায়াগা চিহ্নিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে প্রশিক্ষণ দেয়া হবে। প্রধান উপদেষ্টাকে এতথ্য জানিয়েছেন পুলিশ প্রধান।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনে দায়িত্বে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের রদবদল নিয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসনের রদবদল হবে। সব জায়গায় রদবদল হবে এমন সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন সেখানে রদবদল করা হবে।

এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আজাদ মজুমদার। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, মিলিটারি সেক্রেটারি, সশস্ত্র বাহিনীর পিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: প্রেস সচিব

আপডেট সময় ০৩:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫