ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

বাংলাদেশে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ আনছে হংকংয়ের হানডা, কর্মসংস্থান ২৫ হাজার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭৩ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) দেশের প্রধান বিনিয়োগ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন এই ঘোষণা দেন।

এই বিনিয়োগে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রথমে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা থাকলেও, বিডা, বেজা এবং বেপজার সক্রিয় সহযোগিতায় হানডা তাদের বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। হানডা বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—এর মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট।

হান চুন বলেন, “বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সরকারের সহযোগিতা আমাদের আস্থা জুগিয়েছে। এই আস্থার ভিত্তিতেই আমরা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

বাংলাদেশে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ আনছে হংকংয়ের হানডা, কর্মসংস্থান ২৫ হাজার

আপডেট সময় ১০:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫