ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

দুটি গুরুত্বপূর্ণ তারিখের একটিতে নির্বাচনের সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ২৪১৪ বার পড়া হয়েছে

এবার দুটি গুরুত্বপূর্ণ তারিখ সামনে রেখে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট অথবা ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের দিন ৮ আগস্টকে নির্বাচনের সময় ঘোষণা করার দিন হিসেবে বেছে নিতে পারেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের দিনক্ষণ বা সময়সীমা নির্ধারণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছে। যদিও এসব বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণের বিষয়টি সামনে আসেনি।

তবে একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকার গঠনের তারিখটিকে বেশি গুরুত্ব দিতে চান না। তাই ভাষণ ৫ আগস্টই দিতে পারেন। এ দিন তিনি জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন। এদিকে গতকাল শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনগণের সামনে উপস্থাপন করা হবে। সরকার একজন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানাবেন।

গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সেখানে তিনি বলেন, শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গত ৯ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন ড. ইউনূস। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে।

এর আগে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই হতে পারে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

দুটি গুরুত্বপূর্ণ তারিখের একটিতে নির্বাচনের সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫