ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের তিনবারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তিনি আরও বলেন, দলটির সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের বিচারকার্য চলমান থাকায় বিচারের পর মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন আয়োজনে যুক্ত পেশাজীবীদের ব্যাপারে সিইসি বলেন, আগে নির্বাচনে যারা সংযুক্ত থাকতেন, যেমন আইনশৃঙ্খলা বাহিনী বা সাংবাদিক—তাদের অনেকেই ভোট দিতে পারতেন না। সেই আট-দশ লাখ মানুষকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রুখতে উন্নত দেশগুলোকেও অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দরকার বলেও জানান তিনি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখনও কিছু সময় বাকি আছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

আপডেট সময় ০৪:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫