ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা, তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সৌদি আরবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে সৌদি আরব। শুক্রবার (৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।

এদিকে রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সৌদি আরবের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে।

ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এ পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ—যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

এদিকে ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা, তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সৌদি আরবের

আপডেট সময় ১২:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫