ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৫৫১ বার পড়া হয়েছে

নিখোঁজের ৫০ দিন পর মিলল এক বৃদ্ধের মরদেহ। তাও আবার বাড়ির পাশের আত্মীয়ের রান্নাঘরের মাটির ৮ থেকে ১০ ফুট নিচে পুঁতে রাখা অবস্থায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে।

বুধবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রাম থেকে ৬০ বছর বয়সী আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় একটি নিখোঁজের মামলা করেন। পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে খুঁজে পাওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো সূত্রই কাজে আসেনি।

অবশেষে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এরপর বাড়ির পাশেই এক আত্মীয়ের রান্নাঘরের মাটি খুঁড়ে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় আওলাদ হোসেনের মরদেহ।

স্থানীয়দের দাবি, আওলাদ হোসেনের পারিবারিক জীবনে জটিলতা ছিল। তিনি দুটি বিয়ে করেছিলেন এবং সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—মানিক বেপারী, বিন আমিন, রিপন এবং রংপুরের সাইফুল ইসলাম।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

একজন নিখোঁজ মানুষকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মিলল তার মরদেহ। আর সেই মরদেহ উদ্ধার হলো বাড়ির পাশেরই একটি রান্নাঘরের মাটির নিচ থেকে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন তদন্ত শেষে বেরিয়ে আসার অপেক্ষায় রয়েছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ

আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬