ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১১২৫ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলীয় একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাচ্ছে।

এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ছাড়বেন, তা এখনো নিশ্চিত হয়নি। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে। পাশাপাশি এনসিপির সঙ্গেও ইরানের ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে বলে তারা মনে করেন।

অন্যদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, . মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান এমপি। সফরকালে তারা বিভিন্ন রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬