ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

তিতাসে পরকীয়ার জেরে যুবক খুন, মরদেহ চার টুকরো করে নদীতে ফেলল দম্পতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে মরদেহ চার টুকরো করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রেমিকা স্মৃতি (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়া (৩২)।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, নিহত নজরুল ভূঁইয়া সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন। বুধবার (৬ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শুক্রবার (৮ আগস্ট) তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১০ আগস্ট) ভোরে মজিদপুর গ্রামের অটোরিকশাচালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, হত্যার তিন দিন পর শনিবার (৯ আগস্ট) রাতে নিজেদের বাড়িতে মিলাদ ও খিচুড়ি আয়োজন করেন হোসেন-স্মৃতি দম্পতি। নিহতের বাবা হানিফ ভূঁইয়া অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বর্তমানে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

তিতাসে পরকীয়ার জেরে যুবক খুন, মরদেহ চার টুকরো করে নদীতে ফেলল দম্পতি

আপডেট সময় ০৮:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫