ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

সিলেটের সাদাপাথর এলাকায় নজিরবিহীন পাথর লুটপাট, পর্যটন কেন্দ্র বিবর্ণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৯২৭ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ব্যাপক পাথর উত্তোলন ও লুটপাটের ফলে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটি ক্ষতবিক্ষত ও বিবর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দিনে-রাতে পাথরের অবাধ উত্তোলন চলছে। প্রতিরাতে শতাধিক গাড়ি পাথর নিয়ে বের হতে দেখা যায়। স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতার নেতৃত্বে এই লুটপাটের অভিযোগ উঠেছে।

বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেছেন, আগের চার বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এখন সামর্থ্য হয়নি। তিনি বলেন, দেশের চাহিদার মাত্র ৬ শতাংশ পাথর স্থানীয়ভাবে পাওয়া যায়, বাকি ৯৪ শতাংশ আমদানি করা হয়; তবু কেন স্থানীয় পাথর উত্তোলন বন্ধ রাখা যাচ্ছে না তা বোঝা যায় না।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমরা ভিয়েতনামে নদীর ইকো ট্যুরিজম দেখি, কিন্তু বাংলাদেশের জাফলং-এ ঐ রকম উন্নয়ন হয়নি। পাথর উত্তোলনের বদলে ইকো ট্যুরিজমে বেশি আয় সম্ভব হলেও তা করছে না দেশ। তিনি এই পাথর উত্তোলনকে শ্রমের শোষণ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, এভাবে জাফলংয়ের প্রকৃতি ধ্বংস করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

সাদাপাথর এলাকায় প্রতিবছর লাখ লাখ পর্যটক সৌন্দর্যের জন্য আসেন, কিন্তু লুটপাটের কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনা নষ্ট হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

সিলেটের সাদাপাথর এলাকায় নজিরবিহীন পাথর লুটপাট, পর্যটন কেন্দ্র বিবর্ণ

আপডেট সময় ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫