ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক, টাকাসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামে অভিযান চালিয়ে, মাদক ব্যবসায়ী মঞ্জুর রহমান ও ইউনুস আলীর নিজ বাসা থেকে মাদক ও নগদ অর্থসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্য পারপুগী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মঞ্জুর রহমান (২৭) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ইউনুস আলী (৩২)।

যৌথ বাহিনী জানায়, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মঞ্জুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মঞ্জুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এবং ইউনুস আলীর বাড়ি তল্লাশি করে ৯১ পিচ ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরশালিন তুরাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মঞ্জুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেয়।

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, আজ ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক, টাকাসহ দুই যুবক আটক

আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫