ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

এবার কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি বলেন, ‘চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেওয়া হবে না।’

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো- ওটা শোনার আমাদের দরকার নেই।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫