ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

‘আমার বউ টাকা টাকা করত, তাই আমি বিদায় নিলাম’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ২১৪২ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ওই যুবকের নাম লোকমান সরদার (৩২)। একজন দরজি দোকানি ছিলেন। তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

এদিকে চিরকুটে লেখা রয়েছে- ‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না। আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।’ চিরকুটটি তার লেখা কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকমানের মরদেহ পাওয়া যায়। তিনি ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। লোকমানের পরিবারের স্বজনদের ধারণা, স্ত্রীর ভালো না বাসা এবং টাকা-পয়সা না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, লোকমান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

‘আমার বউ টাকা টাকা করত, তাই আমি বিদায় নিলাম’

আপডেট সময় ০৫:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫