ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

বিয়ের দাবিতে বৃদ্ধের অনশন, প্রতারণার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে দিনভর অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কাসেম মুন্সি জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি নতুন করে সংসার করার সিদ্ধান্ত নেন। দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি সম্মতি দেন। সেই সুযোগে নারীটি বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন। অবশেষে কয়েকদিন খোঁজাখুঁজির পর শনিবার সকালে তিনি ওই নারীর বাড়িতে উপস্থিত হন।

তিনি অভিযোগ করে বলেন, “হয় আমাকে টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে প্রতারণার সঠিক বিচার চাই।”

এলাকাবাসীর দাবি, ওই নারী অতীতেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে তিনি আত্মগোপনে চলে যান এবং ফোনে অভিযোগ অস্বীকার করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

বিয়ের দাবিতে বৃদ্ধের অনশন, প্রতারণার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫