ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

নামাজ পড়াতে যাওয়ার সময় সড়কে ঝরল ইমামের প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

এবার মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম। জানা যায়, নিহত মাওলানা আব্দুর রহমান বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।

এদিকে পরিবারের বরাতে স্থানীয়রা জানান, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও।

পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ফজরের নামাজের ইমামতি করানোর জন্য তিনি মসজিদের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে রওনা হন। দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এতেই দুর্ঘটনাটি ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

নামাজ পড়াতে যাওয়ার সময় সড়কে ঝরল ইমামের প্রাণ

আপডেট সময় ১১:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫