ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

রাজবাড়ীতে ভূয়া পুলিশ আটক, সেনাবাহিনীর হাতে ধরা পড়ে থানায় হস্তান্তর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ভূয়া পুলিশ সেজে ঘোরাফেরা করার সময় এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম তুষার শেখ (২৩)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তুষার নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সোনাপুর মোড়ে ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে তিনি কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেন।

সেনাবাহিনীর টহল টিম বিষয়টি সন্দেহজনক মনে করে তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “সেনাবাহিনী আমাদের কাছে ভূয়া পুলিশকে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

রাজবাড়ীতে ভূয়া পুলিশ আটক, সেনাবাহিনীর হাতে ধরা পড়ে থানায় হস্তান্তর

আপডেট সময় ০৭:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫