ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

দেশের সব উপজেলা হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

এবার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে সাপের বিষের প্রতিষেধক ভ্যাকসিন (অ্যান্টিভেনম) অবিলম্বে সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের এই নির্দেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে জনস্বার্থে আনা এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (১৮ আগস্ট) রুলসহ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে রিটকারী এ কে এম নুরুন নবী উজ্জ্বল নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে গতকাল (রবিবার) হাইকোর্টে রিট করেন আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল। সে রিটের শুনানি শেষে আজ রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

আদেশের পর আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন উপজেলায় সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে দেখা যায়, উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় আমরা উচ্চ আদালতে রিট করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের

দেশের সব উপজেলা হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

আপডেট সময় ০৫:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫