ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) সকালে মেখল ইউনিয়নের ইছাপুর এলাকায় মো. জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি অস্বীকৃতি জানানোর পরই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে ছয়জন সন্ত্রাসী আসে। এর মধ্যে চারজন বাড়িতে প্রবেশ করে এবং তিনজন অস্ত্রধারী ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় দরজা-জানালা ভেঙে যায় এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাস্ক পরিহিত চার যুবক প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করা গেছে, তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরাই হয়তো এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত, যার ধরন হাটহাজারীর হামলার সঙ্গে মিলে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

আপডেট সময় ০৮:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫