ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াত নেতা আব্দুল হালিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্যের অবসান ঘটবে।”

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা হালিম বলেন, “পিআর পদ্ধতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আসলে ভোটারদের গুরুত্ব বাড়াতেই এ পদ্ধতি প্রয়োজন। বিশ্বে প্রায় ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমরা এজন্যই এ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দেশপ্রেমিক জোটকে’ জেতানোর জন্য এখন থেকেই সংগঠিত হতে হবে। এজন্য পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াত নেতা আব্দুল হালিম

আপডেট সময় ০৯:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫