ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান

সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

এবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি।

আজ শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কাজ চলছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। এছাড়া নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

কমিশনার বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের রাখা হবে না বলেও জানান সিইসি। কমিশনার এও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই: সিইসি

আপডেট সময় ১২:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫