ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

লিওনেল মেসির জনপ্রিয়তা যে বয়সের গণ্ডি মানে না, তারই আরেকটি অনন্য প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক ম্যাচে। শিশু থেকে শুরু করে শতবর্ষী প্রবীণ—সব বয়সী মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া আর্জেন্টাইন মহাতারকার এক বিশেষ ভক্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ১০০ বছর বয়সী পউলিনে কানা। আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত এই প্রবীণ নারী দ্রুতই দর্শকদের নজর কাড়েন। পরে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে পউলিনে কানা শুধু মেসির ভক্ত হিসেবেই পরিচিত নন। ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে পরিচিত এই শতবর্ষী নারী নাতি রস স্মিথের সঙ্গে তৈরি করা মজার ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামে তার কোটি কোটি অনুসারী রয়েছে এবং তার নামে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও।

মেসির প্রতি তার ভালোবাসার কথাও নতুন নয়। এর আগেও ইন্টার মায়ামির একটি ম্যাচে তাকে একটি পোস্টার হাতে দেখা গিয়েছিল, যেখানে মজার ছলে লেখা ছিল—‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

এদিকে ম্যাচ চলাকালে গ্যালারিতে আরও একটি আবেগঘন মুহূর্ত ধরা পড়ে। আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে উঁচু করে ধরে রাখার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে।

অন্যদিকে মাঠে নিজের রেকর্ডময় পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন।

সব মিলিয়ে মেসির রেকর্ডগড়া রাতটি শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, গ্যালারিতে উপস্থিত তার শতবর্ষী ভক্ত পউলিনে কানার উপস্থিতির কারণেও বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

আপডেট সময় ০৫:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬