ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ব্রাজিল জাতীয় দলের হয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে—এমন গুঞ্জন ছিল থিয়াগো সিলভাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা না পেলেও নিজের পুরনো ঠিকানায় ফিরেছেন ব্রাজিলের অভিজ্ঞ এই ডিফেন্ডার।

সোমবার (২৩ জুন) থিয়াগো সিলভার প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব Fluminense FC। নতুন চুক্তি অনুযায়ী, ৪১ বছর বয়সী এই তারকা ২০২৬ সালের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন।

এর আগে ২০২৫ সালের শেষ দিকে ক্লাবটির সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল সিলভার। যদিও তাকে আরও দীর্ঘ সময় দলে রাখতে আগ্রহী ছিল ফ্লুমিনেন্সে। ক্লাব কর্তৃপক্ষ চেয়েছিল চুক্তি অনুযায়ী অন্তত ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকুন। তবে সে সময় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ক্লাব ম্যানেজমেন্ট শুরু থেকেই সিলভাকে দলে ধরে রাখতে আগ্রহী ছিল। অবশেষে কয়েক মাসের ব্যবধানেই পুরনো ক্লাবে ফিরলেন ব্রাজিল ফুটবলের এই অভিজ্ঞ ডিফেন্ডার।

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কাটানো ফ্লুমিনেন্সেতে ফিরে থিয়াগো সিলভার এই প্রত্যাবর্তন ক্লাব সমর্থকদের মধ্যেও নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা

আপডেট সময় ০৪:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬