ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করা হয়েছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। সোমবার (২৫ আগস্ট) ডাকসু কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

এদিকে ভিপি প্রার্থী আবিদুল বলেন, ডাকসু হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের। কিন্তু কে বা কারা ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। গুপ্ত শিবির এবং বাগছাসকে এফ রহমান হলের প্রোভোস্ট পেট্রোনাইজ করছে। এফ রহমান হল নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

এ সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের বিচার যতক্ষণ না হবে, তাদের অন্য মৌলিক অধিকার থাকলেও, রাজনৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আবিদুল। উমামা ফাতেমাকে উদ্দেশ্য করে বলেন, আচরণবিধি লংঘন করে একজন হেভিওয়েট ভিপি প্রার্থী মধ্যরাতে হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। শুধু ক্ষমা চাইলেই সমাধান হয় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সুস্পষ্ট করবে।

ডাকসু নির্বাচনের অসঙ্গতি রাষ্ট্রীয়ভাবে সুরাহার দাবি জানিয়ে তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনগুলো জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। প্রচারণার সময় আমাদের ওপর গুপ্ত সংগঠন কর্তৃক মবেরও আশঙ্কা রয়েছে। এছাড়া জামায়েতে ইসলামী ও ছাত্রশিবির নারীদের নিয়ে কুৎসা রটাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী নারীদের নিয়ে এমন কাজ না করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না জানিয়ে তিনি আরও বলেন, সোশ্যালমিডিয়ার পেজ ও গ্রুপগুলোতে অপপ্রচার ও প্রোপাগাণ্ডা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষককে জানানোর পরও বিটিআরসি এখনো তা বন্ধ করতে পারেনি। ছাত্রলীগের গেস্টরুমের জায়গায় এখন মুড়িপার্টি কালচার চলছে জানিয়ে আবিদুল বলেন, আগে ছাত্রলীগ করতো গেস্টরুম-গণরুম কালচার। এখন হলে হলে মুড়িপার্টির কালচার চলছে। সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল সদস্যদের নাম মুখস্ত করানো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করা হয়েছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

আপডেট সময় ১২:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫