ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

বগা সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: দুমকী, বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চার উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সামনে বৃহস্পতিার (১৫ মে) সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েকশ’ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, লোহালিয়া নদীর ওপর এই সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে।

বক্তারা জানান, ২০১৬ সালে চীনা প্রতিনিধি দলের সামনে বগা সেতুর গুরুত্ব তুলে ধরা হয় এবং ২০১৭ সালে বেকুটিয়ার সঙ্গে বগা সেতুরও সমঝোতা স্বাক্ষর হয়। কিন্তু পরিতাপের বিষয়, বেকুটিয়া সেতুর কাজ ২০১৮ সালেই শুরু হলেও বগা সেতুর ডিপিপি এখনো সম্পন্ন হয়নি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান, মোহাম্মদ সাইদুর রহমান খান, এডভোকেট রুহুল আমিন, শাহাবুদ্দিন সাবু, সবুজ তালুকদার, মঙ্গল বলো, মঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে ডিপিপির কাজ সম্পন্ন করে প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রেরণের দাবি জানান, অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

বগা সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫