ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টানাপোড়েনের মধ্যেও এগিয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকার ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম টোল ছাড়াই চালু হলো ধউর-আশুলিয়া সার্ভিস সেতু যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক

মক্কায় রাসুল (সা.)-এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

এবার মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ জাদুঘরের বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এর মধ্যে ছিল রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, হিজরতের পথের মডেল এবং নববী চিকিৎসা বিষয়ক প্রদর্শনী।

মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে এবং মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে অত্যাধুনিক ভিজ্যুয়াল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীরা এখানে প্রযুক্তির মাধ্যমে মক্কা ও মদিনায় রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারবেন।

জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি একটি বহুভাষিক বৈজ্ঞানিক গ্রন্থাগার ও বিশ্বকোষ, যা বিশ্বের প্রধান ভাষাগুলোতে উপলব্ধ থাকবে। রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ প্রিন্স সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সহায়তার জন্য। মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত এ জাদুঘরটি এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টানাপোড়েনের মধ্যেও এগিয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকার

মক্কায় রাসুল (সা.)-এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

আপডেট সময় ০৫:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫