ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এবং এসআই (নিঃ) গোবিন্দ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ধৃত আসামির বসত ঘরের সামনে চৌকির ওপর অবস্থানরত অবস্থায় কবির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার পরিধেয় লুঙ্গির ভেতর থেকে একটি নীল পলি জিপার ব্যাগে রাখা মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার ও বাসিন্দা মোঃ মকবুল হোসেন (৫০), মোঃ আনোয়ার হোসেন (৪২), এবং পুলিশ কনস্টেবল মোঃ সিফাত। তাদের সামনে ধৃত আসামি নিজ হাতে ইয়াবা ট্যাবলেট বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

জব্দকৃত ইয়াবা এবং ধৃত আসামিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৫:১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫