ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

“নিষিদ্ধ দলের নাশকতায় সর্বোচ্চ সতর্কতা” — পেশাদারিত্বে ডিএমপি কর্মকর্তাদের কঠোর বার্তা কমিশনারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

রাজধানীর নিরাপত্তা রক্ষায় নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও সম্ভাব্য নাশকতা মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এপ্রিল-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনো প্রকার শিথিলতা বা অপেশাদার আচরণ বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পোশাক, আচরণ, ও সেবার মানে তা প্রতিফলিত হওয়া উচিত। মানুষ যেন পুলিশের ভরসা পায়, সেই ভাবমূর্তি গড়ে তুলতে হবে।”

অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানায় বিশেষায়িত টিম গঠনের নির্দেশ দেন কমিশনার। তিনি বলেন, “তদন্ত, মাদক দমন ও চোরাই মালামাল উদ্ধারে সক্রিয় হতে হবে। মামলার নিষ্পত্তির হার বাড়াতে হবে।”

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। ভাড়াটিয়া তথ্য হালনাগাদসহ নজরদারি বাড়াতে হবে।”

বিরাজমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও মনোবল ধরে রাখার ওপরও জোর দেন কর্মকর্তারা।
নিরাপত্তা নিশ্চিতকরণে ডিএমপি এখন আরও সতর্ক, আরও দৃঢ়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

“নিষিদ্ধ দলের নাশকতায় সর্বোচ্চ সতর্কতা” — পেশাদারিত্বে ডিএমপি কর্মকর্তাদের কঠোর বার্তা কমিশনারের

আপডেট সময় ০৮:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫