ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

লাইভে চলছিল হাসিমুখে কথা, মুহূর্তেই মৃত্যু—মেক্সিকোতে ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া গুলিবিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৮৩৭ বার পড়া হয়েছে

মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় টিকটকার ভ্যালেরিয়া মার্কেজকে (২৩) লাইভ সম্প্রচারের মধ্যেই গুলি করে হত্যা করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে ১৩ মে রাতে, মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকায়।

ঘটনার সময় একটি বিউটি সেলুন থেকে টিকটকে লাইভ করছিলেন ভ্যালেরিয়া। লাইভে দর্শকদের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন তিনি। হঠাৎ করেই এক অস্ত্রধারী যুবক সেলুনে প্রবেশ করে তাকে খুব কাছ থেকে গুলি করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলির শব্দ লাইভের মাঝেই স্পষ্ট শোনা যায়। লাইভে দেখা যায়, এক ব্যক্তি তার ফোন তুলে নিচ্ছে এবং তার মুখ কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরায় ধরা পড়ে। এরপরই লাইভটি বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, হামলার আগ মুহূর্ত পর্যন্ত ভ্যালেরিয়া স্বাভাবিকভাবে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন। হামলাকারীর পরিচয় শনাক্ত ও হত্যার মোটিভ জানতে তদন্তে নেমেছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস।

ভ্যালেরিয়ার মৃত্যুতে তার অনুসারীরা হতবাক ও শোকে মুহ্যমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়ায় দেখা গেছে, অনেকে তার মৃত্যুকে “লাইভ ট্র্যাজেডি” বলে উল্লেখ করছেন।

মেক্সিকোতে নারীদের লাইভে গুলি করে হত্যা নতুন নয়। কিছুদিন আগেই ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে সরাসরি সম্প্রচারের সময় হত্যা করা হয়।

ক্রমবর্ধমান সহিংসতা ও নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে ফের প্রশ্ন তুলছে এই ঘটনা। পুরো মেক্সিকোজুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

লাইভে চলছিল হাসিমুখে কথা, মুহূর্তেই মৃত্যু—মেক্সিকোতে ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া গুলিবিদ্ধ

আপডেট সময় ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫