ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

“হাসিনার বিচার কোনো মানুষের পক্ষে সম্ভব না, শেষ বিচার করবেন আল্লাহ”—জামায়াত নেতার মেয়ে সামানিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মেয়ে সামানিয়া আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “হাসিনার বিচার আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। তার বিচার শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে আল্লাহর কাছে গিয়ে।”

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে সামানিয়া বলেন, “একটা মানুষের এত বিচার কীভাবে করা যায়? ধরেন, আপনি একজনের জন্য তারে একবার ফাঁসি দিলেন। আরও এতো মানুষের জন্য তো তারে আরো এতোবার ফাঁসি দেওয়া লাগবে। এইটা কীভাবে সম্ভব?”

তাঁর ভাষ্য অনুযায়ী, “দুইটা বারি দিলেই তো মরে যাবে। তাইলে এতোবারই আপনি কেমন দিবেন? তো এর জন্য হাসিনার বিচার আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না।” তিনি আরও যোগ করেন, “আল্লাহ কি তাকে ক্ষমা করবেন, না আল্লাহ তাকে বিচার করবেন—এটা আল্লাহর ব্যাপার।”

সাক্ষাৎকারে ‘জামায়াতে ইসলামী কীভাবে ক্ষমতায় যেতে পারে’—এমন প্রশ্নের উত্তরে সামানিয়া বলেন, “জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া এখন অনেক সহজ। মানুষ এখন বুঝেছে বিশ্বাস, ধর্ম—এগুলো কতটা গুরুত্বপূর্ণ।” তাঁর দাবি, “আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল না, তারা আসলে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন।”

সামানিয়ার এ ধরনের মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নিন্দা ও সমর্থন দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন বক্তব্য দেশে রাজনৈতিক উত্তেজনা আরও উসকে দিতে পারে, বিশেষ করে যখন নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা অনিশ্চয়তা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

“হাসিনার বিচার কোনো মানুষের পক্ষে সম্ভব না, শেষ বিচার করবেন আল্লাহ”—জামায়াত নেতার মেয়ে সামানিয়া

আপডেট সময় ১০:২৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫