ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সামনে নতুন বা’ধা দৌলতদিয়ায় বড় দুর্ঘটনা, পদ্মা নদীতে যাত্রীবাহী বাস আটকের পরেই মুক্তি—পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ দিয়ে ছাত্রলীগ নেতার পোস্ট

১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 এবার ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশএর ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান অভিযোগ দায়ের করেন। একই দিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৫ এপ্রিল) ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এ বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এজাহার সূত্রে জানা গেছে, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার একটি বাসায় গিয়ে দেবু প্রসাদ রায় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডএর মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি ননজুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অতিরিক্ত ৬ কোটি টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই!

১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬