ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা আজ সন্ধ্যায় প্রথম দফায় কারিনা কায়সারের জানাজা মুহিবুল্লাহ বাবুনগরীর হাত মামুনুল হকের মাথায়, হেফাজতে ঐক্যের বার্তা ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বহু শিক্ষার্থী অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য

এত বছর রাজনীতি করি পিআর বুঝি না, সাধারণ জনগণ কী বুঝবে: গয়েশ্বর 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

এবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “পিআর কি খায়, না মাথায় দেয়? এত বছর রাজনীতি করি আমরা পিআর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে। নির্বাচন না হলে তাদের লাভ।”

তিনি আরও বলেন, “যেভাবে সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, একইভাবে সবাই মিলে নির্বাচন দাবি করবো।” সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “বড় বড় সুবিধাবাদী নেতা অনেক সময় দল ত্যাগ করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু কখনো তৃণমূলের কর্মীরা দলের বিরুদ্ধে যাননি। খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। সুতরাং কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।”

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমি বিশ্বাস করি সরকার যথাসময়ে নির্বাচন দিতে চায়। তাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তবে এ আন্তরিকতা যথেষ্ট নয়।” তিনি আরও বলেন, “৭১-এর যুদ্ধের পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ এবং বিদেশে বসে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। কে প্রার্থী হবে, কে হবেন না; কে কত ফেস্টুন বানাবেন, কে বানাবেন না; কে কত লোক নিয়ে আসেন স্লোগান দেওয়ার জন্য—এটা কিন্তু যথেষ্ট নয়।”

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা রয়েছে। বাংলাদেশের যেকোনো সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা

এত বছর রাজনীতি করি পিআর বুঝি না, সাধারণ জনগণ কী বুঝবে: গয়েশ্বর 

আপডেট সময় ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫