ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ: জামায়াত এখন গণমাধ্যম বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম ৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান

জামায়াতের হাত ধরেও আ. লীগের পুনর্বাসন হতে পারে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে। এরকম একটা যে শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে। গতকাল একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে হাজির হয়ে একথা বলেন রুমিন ফারহানা।

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বানের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, জান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে! আমরা তো দেখছি। এই জামায়াতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন?’

জামায়াতের নেতাকর্মীরা ভোল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা।

ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা? তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

জামায়াতের হাত ধরেও আ. লীগের পুনর্বাসন হতে পারে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৪:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫