ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানি কমান্ডারের খোঁজ দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা দেশে দৈনিক গড় হত্যার শিকার ১০ জন, জনমনে শঙ্কা উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া এনসিপি নেতারা সুযোগের অভাবে সৎ: রাশেদ খাঁন রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা: নয়ন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস

শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ একাধিক আইনজীবী জামিন আবেদন উপস্থাপন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নাকচ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধে গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন। পরে ২৮ আগস্ট সকালে সংগঠনটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কিছু ব্যক্তি প্রবেশ করে অতিথিদের বের করে দেন এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও সাংবাদিক পান্নাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলায় লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নাকে গ্রেফতার দেখানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি কমান্ডারের খোঁজ দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৬:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫