ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লোহিত সাগরে সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর উপকূলে সৌদি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র জানান, সৌদি জাতীয় শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন ‘আমজান’ নামের ট্যাংকারটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হুতিদের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের সম্পদকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির এমন হামলায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার দাবির পর সৌদি শিপিং কোম্পানি বাহরি এক বিবৃতিতে জানায়, ‘আমজান’ লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। তবে জাহাজটির সব ক্রু সদস্য নিরাপদ আছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বাহরি জানিয়েছে, জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রুদের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশের সুরক্ষা এবং জাহাজটির নিরাপদ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথে হামলা বাড়িয়েছে হুতিরা। এর আগে ইয়েমেনের একটি বন্দরে হামলায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পাশাপাশি সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবিও করেছে গোষ্ঠীটি।

এ ছাড়া বাব আল-মান্দাব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে পরপর দুই দফা হামলার দাবি করেছে হুতিরা। ওই ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ১০ জন আহত হন বলে জানা গেছে।

লোহিত সাগর ও বাব আল-মান্দাব বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হওয়ায় সেখানে একের পর এক হামলা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার স্পর্শকাতর সময় পার করছে: তথ্যমন্ত্রী

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

আপডেট সময় ০১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬