ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার মালয়েশিয়ার শ্রমবাজারের অনিয়ম তুলে ধরে তিনি অভিযোগ করেন, প্রবাসী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যেখানে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে। চট্টগ্রামের স্থানীয় সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যখাত ও রাস্তার বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্যও মানুষকে ঢাকায় ছুটতে হচ্ছে। বর্ষা শেষ হতেই নীতিনির্ধারকেরা সব ভুলে যান আর বর্ষা এলে শুরু হয় নাটক। 

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই সংকট বাড়ে। সরকার নির্বাচনের আগে সংকট সমাধানের কথা বললেও ক্ষমতায় এসে হরিলুটের সূচনা করেছে। দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেয়া হলেও গত ১৮০ দিনে দেশের অধিকাংশ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরে ফিল্মি কায়দায় গেলেও পাশের রাউজানে প্রকাশ্য অস্ত্র প্রদর্শন ও খুনাখুনির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এছাড়া মতপ্রকাশে বাধা দিতে ৯৫ কোটি টাকা ব্যয়ে মনিটরিং যন্ত্রপাতি কেনা হয়েছে এবং গণমাধ্যমে আওয়ামী পুনর্বাসন চলছে।  মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন দুর্বল করা এবং ফ্যামিলি কার্ডে দলীয়করণের অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে সরকার পূর্ণ মেয়াদের আগেই জনরোষে পড়বে এবং প্রয়োজনে এনসিপি রাজপথে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে দেশে চলমান জ্বালানি সংকট, শিডিউল লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট এবং নতুন পেস্কেল বাস্তবায়নে সরকারের টালবাহানার তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যানসারের টিকায় বিশ্বজয়, বড় পরীক্ষায় মিলল সাফল্য

স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস

আপডেট সময় ০১:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬