ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুরসহ অরাজকতার অভিযোগে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দরবার এলাকা ঘিরে সাধারণ মানুষের ভিড় এখনও অব্যাহত।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার জুমার নামাজের পর, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষে একজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হন। হামলাকারীরা পুলিশের ওপরও হামলা চালিয়ে তাদের গাড়ি ভাঙচুর করে এবং ১০–১২ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, নুরাল পাগল গত ২৩ আগস্ট মারা যান। ভক্তরা তাকে দরবারের ভেতর কবর দেন এবং কবরের উপরে ১০–১২ ফুট উঁচু স্থাপনা নির্মাণ করেন, যা দেখতে কাবা শরীফের অনুরূপ। স্থানীয় ধর্মপ্রাণরা এটি নিয়ে আপত্তি জানান। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হওয়ার পর হামলা ও অগ্নিসংযোগ সংঘটিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫