ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প? গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত জুলাই আন্দোলনে বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

চলতি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের যেকোনো স্থান থেকেই খালি চোখে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য দেখা যাবে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, পূর্ণগ্রাসের সময় চাঁদ রক্তিম আভায় লাল হয়ে উঠবে। এই দৃশ্যকেই বলা হয় ‘ব্লাড মুন’। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয় এবং ধীরে ধীরে চাঁদ অন্ধকার হয়ে লাল রঙ ধারণ করে।

এবারের চন্দ্রগ্রহণকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হিসেবে ধরা হচ্ছে। এশিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকে এটি সম্পূর্ণভাবে দেখা যাবে। আংশিকভাবে দৃশ্যমান হবে ইউরোপ, আফ্রিকা, পূর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। ফলে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ এ মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে। রাত ১১টা ৩০ মিনিট থেকে সোমবার রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণগ্রাস অবস্থা। ভোর রাত ২টা ৫৫ মিনিটের পর চাঁদ পৃথিবীর ছায়া থেকে পুরোপুরি বেরিয়ে আসবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্লাড মুন দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষা চশমা বা সরঞ্জাম প্রয়োজন নেই। খালি চোখেই এটি নিরাপদে দেখা যাবে। তবে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত ও রক্তিম আভার নানা স্তর আরও স্পষ্টভাবে দেখা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন

আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

আপডেট সময় ১২:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫