ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান

মুশফিকুর রহিমের আত্মীয়ের মরদেহ উদ্ধার সৈকতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতি পাড়া এলাকায় সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের খবর পেয়ে সি সেইফ লাইফগার্ড সদস্যরা আহনাফের পরিবারকে সঙ্গে নিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার ছেলে বলে জানা গেছে। গতকাল বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন তিনি।

এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যেতে দেখলে লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করেন। তবে গভীরে স্রোতে তলিয়ে যাওয়ায় আহনাফকে খুঁজে পাওয়া যায়নি।এর আগে, গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে সৈকতে নিখোঁজ হয়েছিলেন। দুই মাস পেরিয়ে গেলেও তাকে এখনও পাওয়া যায়নি।

সি সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

মুশফিকুর রহিমের আত্মীয়ের মরদেহ উদ্ধার সৈকতে

আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫