ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ

রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের একাধিক দেশ। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, যুক্তরাজ্যসহ পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ‘রেড হিট অ্যালার্ট’। সাহারা মরুভূমি থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে অনেক এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরের সবচেয়ে তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহগুলোর একটি এখন আঘাত হেনেছে ইউরোপে। এরই মধ্যে বিভিন্ন দেশে প্রাণহানির খবর পাওয়া গেছে এবং চরম গরমের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। বোর্দো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দেশটির দক্ষিণাঞ্চলে পার্ক করা গাড়ির ভেতরে আটকে থাকা দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া তাপজনিত অসুস্থতা ও পানিতে নামতে গিয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে বহু স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

স্পেনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ইতালির রোম, মিলান ও ভেনিসসহ বেশ কয়েকটি শহরে কার্যকর রয়েছে রেড অ্যালার্ট। জার্মানিতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যেখানে গরম থেকে স্বস্তি পেতে পানিতে নামার সময় কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে উচ্চমাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখতে হয়েছে। আর বেলজিয়ামে তীব্র গরমের প্রভাবে কিছু এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলমান এই দাবদাহ সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল

রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট

আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬