ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান

প্রেমজটের কারণে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আকিব হোসন (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের গলায় একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন। চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় থাকতেন তিনি।

এ ঘটনায় নিহত আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার পরকীয়া প্রেমিক সাইফকে আটক করা হয়েছে। পুষ্পিতা হোসেন ব্রাহ্মণবাড়িয়া ও সাইফ কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আকিবের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল নামে এক যুবকের পরিচয় হয়। আকিবের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে সাইফুলের পরকীয়া সম্পর্ক আছে।

ওসি আরও জানান, শনিবার সকালে আকিবের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুলকে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর সাইফুল আকিবকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুলও আহত হন। খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে এবং আহত সাইফুল ও আকিবের স্ত্রীকে থানা হেফাজতে নেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রেমজটের কারণে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫