ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

৩০ হাজার গুমের বিচার হবে: অ্যাটর্নি জেনারেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই ও ৭১ একই চেতনার সঙ্গে সংযুক্ত। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা রাষ্ট্রকে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গড়ে তুলবো।‌

আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি যে সংবিধানে আর কোনো মা-বোনকে স্বামী-সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়। কোনো মা-বোনকে যেন তাহাজ্জুদে বসে কাঁদতে না হয়। আর কোনো কার্টুনিস্টকে জেলে মরতে না হয়। আপনারা গর্বের সঙ্গে বলতে পারবেন এক বছরে একটাও গুম হয়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ সেমিনারে এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ৩০ হাজার মানুষকে গুম করেছে। আমরা এ অপরাধের বিচার করতে যাচ্ছি। এ অপরাধের বিচার প্রক্রিয়ায় যারাই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায়, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এ নীতি প্রতিষ্ঠায় যত বাধা বিপত্তি আসুক সব মোকাবিলা করবো। জুলাইয়ে শহীদদের রক্তের দাম অবশ্যই রাখা হবে। আমরা সাংবিধানিকভাবে এমন একটি জায়গায় যেতে চাই যেখানে সব শহীদের রক্তের মূল্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি জুলাই চেতনাকে ধারণ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। জুলাই গণঅভ্যুত্থানে ১৫ শতাধিক মানুষ শহীদ হয়েছে, ৩০ হাজারেরও বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছে এবং গত ১৭ বছরে ৫ হাজারেরও বেশি মানুষ নির্বিচারে শহীদ হয়েছে। ৬০ লাখ মানুষ বিনাদোষে রাজনৈতিক মামলার স্বীকার হয়েছে যার ৯৯ শতাংশ মামলার বাদী ছিল পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

৩০ হাজার গুমের বিচার হবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ১১:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫