ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে বাংলাদেশি নাবালক ছেলেকে মায়ের কিডনি দানের অনুমতি মাদ্রাজ হাইকোর্টের ইউরোপের বৃহত্তম নৌঘাঁটির কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ ৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান ‘২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব’ : ইশরাক হোসেন হাদি হত্যাকাণ্ডে নতুন বিতর্ক, বড় ভাই ওমর হাদির বিরুদ্ধে সন্দেহ ফারুক হাসানের ইসলামী ব্যাংক রক্ষায় রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের মা ও দুই শিশুর মৃত্যু: রহস্যের কেন্দ্রে জেলা পরিষদ ডাকবাংলো

“চট্টগ্রামে হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু, ৪ জন আহত”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধানের খেতে হাতির আক্রমণ ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকায় দেয়াঙ পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে। ‌

আহতরা হলেন- শাকিল খান (১৯), আমির খান (২২), বাবুল হক (৬০), নূর বাহার (৫২)। তাদের মধ্যে নূর বাহার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে পাহাড়ের পাদদেশে চরাতে দেওয়া গরু আনতে যায় জাহেদুল ইসলাম। ওই সময় পাহাড়ের কাছে ধানের খেতের বিদ্যুতের তারে লেগে পড়ে যায় জাহেদুল। তখন আশপাশে থেকে ছুটে গিয়ে জাহেদকে উদ্ধার করতে গিয়ে আহত হন জাহেদের ফুফাতো ভাই শাকিল খান ও আমির খান, ফুফা বাবুল হক ও ফুফু নূর বাহার (৫২)।

স্থানীয় লোকজন জানান, দেয়াঙ পাহাড় থেকে নামা বন্য হাতির আক্রমণ থেকে ধান রক্ষার জন্য স্থানীয় লোকজন ধানের খেতের চারপাশে খুঁটি স্থাপন করে জিআই তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ দেন। এ তারে জড়িয়ে মারা যায় জাহেদুল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত শাকিল খান বলেন, ‘আমার মামাতো ভাই গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা দৌড়ে এসেও তাকে বাঁচাতে পারিনি। বন্য হাতির জন্য বিদ্যুতের সংযোগ দেয়া হলেও তা দিনের বেলায় বন্ধ না করায় এ ঘটনা ঘটল।’

নিহত জাহেদের বাবা আবদুল হাফেজ বলেন, ‘চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি বাঁচাতে পারিনি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘হাতির জন্য দেয়া বিদ্যুতের ফাঁদে একজন মারা যাওয়ার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে

“চট্টগ্রামে হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু, ৪ জন আহত”

আপডেট সময় ০১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫