ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য

‘৩ ঘণ্টার মধ্যেই পিছু হটতে বাধ্য হয় ভারত’ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

এবার পেহেলগামে হামলাকে কেন্দ্র করে টানা ১৯ দিনের উত্তেজনা সংঘাতে রূপ নেওয়ার পর গত ১০ মে যুদ্ধবিরতে সম্মত হয় ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হলেও উভয় দেশই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ধরে যুদ্ধবিরতি ঘটিয়ে মুখ রক্ষা করে দিল্লি। এবার যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।

শুক্রবার (১৬ মে) দেশটির করাচিতে সিন্ধু পরিষদের ফ্লোরে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পিছু হটতে বাধ্য হয়েছিল ভারত।

মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ আরও বলেন, ১০ মে রাতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে অপারেশন বুনিয়ান-উম-মারসুস শুরু করে। অভিযানের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ২৬টি ভারতীয় স্থানে আঘাত করে। অভিযান শুরু হওয়ার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করেন। এরপর সকালে রুবিও জানান ভারত যুদ্ধ থামাতে ইচ্ছুক।

তিনি বলেন, ৮ মে ভারতীয় ড্রোন হামলার ফলে সিন্ধুতে প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এই আগ্রাসনের সময় আমরা ৮৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে, হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও।

এ নিয়ে দু’দেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকি সংঘাতে রূপ নিয়েছে। গত ৬ মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর ১০ মে ভোরে ফের পাকিস্তানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি। এর জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ। ব্যবহার করা হয় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন

‘৩ ঘণ্টার মধ্যেই পিছু হটতে বাধ্য হয় ভারত’ 

আপডেট সময় ১১:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫