ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

যারা ভোট দিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব: তন্বি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পেয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি ভোট।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণার পর ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় সানজিদা তন্বি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ… নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।’’

গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তন্বি। নিজের প্রার্থিতা ঘোষণার পর তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)সহ ছয়টি সংগঠন। এজন্য সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

যারা ভোট দিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব: তন্বি

আপডেট সময় ০৩:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫