ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

শপথ দিতে আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে , গেজেট প্রকাশের অপেক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (১৭ মে) এ আবেদন জমা দেন তিনি। আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে গত ২৭ মার্চের নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট।

আবেদনে ইশরাক হোসেন উল্লেখ করেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ডিএসসিসি নির্বাচনে তিনি বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস নানা অনিয়মের মাধ্যমে ভোটারবিহীন কেন্দ্রে ইভিএম দখলে নিয়ে ভোট সম্পন্ন করেন এবং তৎকালীন নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার সহযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

গেজেট প্রকাশের পর তিনি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার গেজেট বাতিল করে এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়। রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

এই অবস্থায়, তিনি নিজেকে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে দাবি করে শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু করতে এলজিআরডি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন দেখার পালা, সরকার কী পদক্ষেপ নেয় এবং কবে তিনি শপথ গ্রহণ করতে পারবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

শপথ দিতে আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে , গেজেট প্রকাশের অপেক্ষা

আপডেট সময় ০৭:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫